স্টাফ রিপোটার: কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে অবিলম্বে দোকান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। আজ ২২ অক্টোবর ২০২৩ রবিবার মুরগি ব্যবসায়ীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কাজী বোরহানের সভাপতিত্বে এবং সমিতির সদস্য হযরত আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়াসহ ব্যবসায়ী সমিতির সদস্য হুমায়ুন কবির বাবুল, সফিউল আলম বাচ্চু, মো. করিম মিয়া, শহীদুল ইসলাম ব্যাপারী, সাদ্দাম হোসেন, মো. ইকবাল, মো. নিয়ামত উল্লাহ, মো. আব্দুল কাদের, ইমাম হোসেন ও বাদশা মিয়া প্রমুখ।
সমাবেশের শুরুতেই হযরত আলী বলেন, পৃথিবী সব দেশেই অস্থায়ী বাজার ব্যবস্থা আছে। আমরা অস্থায়ীভাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত দীর্ঘদিন কাপ্তান বাজারে ব্যবসা করে আসছি। কিন্তু চাঁদাবাজির দ্বন্দকে কেন্দ্র করে আজ এক মাস ধরে বাজার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় আর্থিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা। অনতিবিলম্বে সকল প্রকার চাঁদাবাজদের বিতাড়িত করে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments