কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সূর্যদয় ও সূর্যাস্তের বেলাভূমিতে ফুটে উঠল কাল্পনিক মৎস্যকন্যা ভাস্কর্য। কুয়াকাটায় ভ্রমনে এসে বালু দিয়ে এটি তৈরী করে তাক লাগিয়েছে মো.রফিক নামে এক পর্যটক।সোমবার দুপুরে সৈকতে এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তুলছেন তিনি। মৎস্যকন্যা ভাস্কর্য দেখে বিমোহিত হয়েছে আগত পর্যটকরা। কেউ সেলফি তুলছেন।আবার কেউ কেউ প্রশংসা করছেন তাদের।
জানা যায়, রফিক ঢাকার গাজীপুর থেকে কুয়াকাটায় এসে তার অপর তিন বন্ধুদের সহযোগিতায় ভাস্কর্যটি নির্মান করেন। তিনি কাল্পনিক এক মৎস্যকন্যার ভাস্কর্য তৈরী করেন। উপরের অংশ নারীর আদলে করা হয়। নিচের অংশ মাছের ন্যায়। ভাস্কর্যটি অন্ততঃ ৬ থেকে ৭ ফুট দের্ঘ্য। বালু দিয়ে নির্মান করা হলেও এর ছিল বিশেষ আকর্ষন।
মো.রফিক বলেন, তিনি কারো কাছ থেকে এ কাজ শেখেননি। তার চারু-কারুর কোন একাডেমিক স্বীকৃতি নেই। তবে ইউটিউব দেখে তিনি এটি তৈরী করেছেন। এতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা।
সৈকতে মৎস্যকন্যা ভাস্কর্য নির্মান কজে সহযোগী তার বন্ধু তুহিন জানান, কুয়াকাটার নাম সাগরকন্যা। এ চিন্তা থেকেই তারা ভাস্কর্যটি তৈরী করেছেন।
পর্যটক মো.সোহান বলেন, আমি ভিডিওতে দেখছিলাম মৎস্যকন্যা। কিন্তু কুয়াকাটা এসে দেখলাম বালুর ভাস্কর্য। সত্যি অনেক সুন্দর। অপর এক পর্যটক রাশেল বলেন, এ শিল্পিদের কাজ প্রসংশনীয়। তারা পর্যটকদের তাক লাগিয়ে দিয়েছেন। তবে এমন একটি ভাস্কর্য স্থায়ীভাবে করলে কুয়াকাটায় দর্শনীয় নতুন মাত্র যোগ হবে।
কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনে গুনী মানুষ কুয়াকাটায় আসে। সৈকতে এক পর্যটক বালু দিয়ে মৎস্যকন্যার চিত্র ফুটে তুলছে সেটি প্রশংসার দাবিদার।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments