ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ চলচিত্র পরিচালক আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন। সোমবার(১৬ ডিসেম্বর) রাত ১২.৩০ মিনিটে ঢাকা সেন্টাল ইন্টান্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
আজাদী হাসনাত ফিরোজ পাবনা ফরিদপুর উপজেলা হাঙ্গাগাড়ি গ্রামে জন্মগ্রহন করেন। হাঙ্গাগাড়ি আল্লাহহআবাদ উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন , পরিচালক ফিরোজ অত্যন্ত ভাল একজন ছেলে , এলাকার শিক্ষার উন্নয়নে তার ভুমিকা আছে ,ফিরোজের মৃত্যুতে সবার কাছে দোয়া কামনা করেন। বাংলাদেশ চলচিত্র পারিবারিক গল্প ও সুস্থধারার চলচিত্র পরিচালক হিসাবে তার সুনাম দেশ ব্যাপি।
পরিচালক আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ছবি গুলোর মধ্যে অন্যতম ছবি “কাজের মেয়ে, বউ শাশুড়ীর যুদ্ধ, দিলতো পাগল, বস্তির মেয়ে, ফুলের মতো বউ, ঘরের লক্ষী, স্বামী নিয়ে যুদ্ধ। পরিচালক আজাদী হাসনাত ফিরোজ সব সময় পারিবারিক ও সামাজিক ছবি নির্মাণ করতেন । তার পরিচালিত ছবিতে সমাজে বাস্তব চিত্রগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতেন।
আজাদী হাসনাত ফিরোজের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments