ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। কাটা পড়া যুবক হলো কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ সাজ্জাত হোসেন (২৫)। নিহত যুবতীর (২২) পরিচয় পাওয়া যায়নি। তারা মদ্যপ ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন নিহত যুবক যুবতী রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতো। রাতে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসা ছিল। রাতে সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার সাল্টিং করার সময় জংশন এলাকার আখাউড়া-সিলেট রেলপথের পূর্ব কলোনী এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবক-যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আখাউড়া রেলওয়ে থানার এসআই মোঃ মাসুদ বলেন, নিহত যুবক সাজ্জাতের ভাই ও খালা গতকাল শনিবার সকালে থানায় এসে তার পরিচয় সনাক্ত করেছে। লাশগুলো ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের একটি পুকু ...
সব মন্তব্য
No Comments