ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলার থেকে মো. নাজিম (২৩) নামের এক যুবকের গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
বুধবার (১২ই অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতান খালি গ্রামে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. নাজিম মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতান খালি গ্রামের মো. ইব্রাহিম মাষ্টারের ছোট ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার শেষ ঘুমিয়ে পড়েন নাজিম। সকালে পরিবারের লোকজন তাঁর রুমে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. সাইদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে এই কর্মকর্তা জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments