কোটা আন্দোলনের ৬ সমম্বয়ককে পরিবারের জিম্মায় দিয়েোছে ডিবি

প্রকাশ : 01 Aug 2024
কোটা আন্দোলনের ৬ সমম্বয়ককে পরিবারের জিম্মায় দিয়েোছে ডিবি


স্টাফ রিপোর্টার: নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমম্বয়ককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে তাদের পরিবারের কাছে হস্থান্তর করা কথা নিশ্চিত করেছেন অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা মো. বদরুল ইসলাম।
সমন্বয়ক ৬ জন হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসানাত আবদুল্লাহ, মো, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক বৃহস্পতিবার বেলা দেড়টার একটু পরেই তাঁরা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজহার মুকুল তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।

কোটাবিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁরা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাঁদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের তাঁদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এর পর থেকে তাঁরা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাঁদের নিরাপত্তা হেফাজতে রাখার জন্য নিয়ে আসা হয়েছিল।

উল্লেখ্য গত ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায়  চলমান কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন নিরাপত্তা হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ছয় সমন্বয়ক।

সম্পর্কিত খবর

;