জাকির হোসেন আজাদী: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি ২০২৩) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
যাঁরা পাচ্ছেন -
খালেদা মনযুর-ই-খুদা। বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর)। হাজী মোঃ মজিবর রহমান। মাসুদ আলী খান। শিমূল ইউসুফ। মনোরঞ্জন ঘোষাল। গাজী আব্দুল হাকিম। ফজল-এ-খোদা (মরণোত্তর)। জয়ন্ত চট্টোপাধ্যায়। নওয়াজীশ আলী খান। কনক চাঁপা চাকমা। মমতাজ উদ্দীন (মরণোত্তর)। মো: শাহ আলমগীর (মরণোত্তর)।সড. মোঃ আবদুল মজিদ। প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর)। বাংলাদেশ জাতীয় জাদুঘর।বিদ্যানন্দ ফাউন্ডেশন। মোঃ সাইদুল হক। এ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর)। আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) প্রমুখ।
একুশে পদক বাংলাদেশের বেসামরিক নাগরিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয় ১৯৭৬ সালে।
পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি আঠারো ক্যারেটের স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ...
সব মন্তব্য
No Comments