কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফাতেমা বেগম (২৩) নামের এক গৃহবধুকে মারধর করেছে দূর্বৃত্তরা। এ সময় ঘরের আলমীরা ভেঙে স্বর্নালংকার নিয়ে যায় তারা। এ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে। বর্তমানে ওই গৃহবধু তার তিন মাসের সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার ওই গৃহবধু বাদি হয়ে একই এলাকার লালান খান, মো.জাহাঙ্গীর ফরাজী, মামুল হাওলাদার, সোহাগ ফরাজী, জাহাঙ্গীর মৃধা, আলমগীর ফরাজী ও সজিব ফরাজীকে আসামি করে থানায় একটি আভিযোগ করেছেন।
আহত গৃহবধূ জানান, তার স্বামী ইব্রাহীম ফরাজী বর্তমানে কারাগারে রয়েছেন। রাতে তিনি তার বাড়িতে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। প্রথমে দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করে ঘরের আলমীরা ভেঙে স্বর্নালংকার নিয়ে যায়। গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদেরকে চিনতে পেরেছেন বলে ওই গৃহবূধূ জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments