ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ই জানুয়ারী সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতীক নিয়ে ৪ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সরোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে ৫৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জলিল পেয়েছে ৫৪১২ ভোট। হাদল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৪৬৮১ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন মোঃ সেলিম রেজা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম পেয়েছেন ৩৮০৭ ভোট।বৃলাহিড়ীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৩৬৮১ নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল গফুর প্রামানিক পেয়েছেন ৩৫৮১ ভোট। পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজেদুল ইসলাম তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৭৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মান্নান ৭৪২৯ ভোট পেয়েছেন। বনওয়ারী নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউর রহমান ২৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কবির উদ্দিন সরকার পেয়েছেন ২৭২৩ ভোট। ডেমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জুয়েল রানা ৫২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুল আলম পেয়েছেন ২৯২৪ ভোট। বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে,গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে,যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ...
স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্য আজ থেকেই কার্যকর হওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের চাপ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে বাস ও নৌপরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে এনেছেন।
স্টাফ রিপোর্টার: সংবাদপত্রে খুব শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্ ...
সব মন্তব্য
No Comments