রাজু ভূঁইয়া: সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর এলাকা থেকে মধ্যনগরের পথে আসার সময় ট্রলার ডু'বে শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালবেলা, মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা এলাকার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় শালদিগা হাওরের প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়।
নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও মৃত আজিজ মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল সবাই মধ্যনগরে যাচ্ছিলেন। হঠাৎ স্রোতের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার বেগম ডুবে যান। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments