আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ "এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ রাজিব সাহা'র সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোতাসিম বিল্লাহ। এতে সঞ্চালনা করেন, এমটিইপিআই মো. ছাদিকুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত সকলকে প্রজেক্টেের ভিডিওগ্রাফির মাধ্যমের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সকল করনীয় সম্পর্কে প্রদর্শন করা হয়।
জানা গেছে, ৫ম থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া মেয়েরা এবং (১০-১৪)বছর কমিউনিটি পর্যায়ে সকল মেয়েরা নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহন করতে পারবে। নিবন্ধন করার জন্য অনলাইন নিবন্ধিত ১৭ডিজিটের জন্মনিবন্ধন বাধ্যতামূলক।
নিবন্ধনের জন্য www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট গিয়ে সাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
মতবিনিময় সভা শেষে সভায় অংশ গ্রহনকারি সকলের মাঝে সচেতনতা মূলক লিপলেট বিতরণ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় প্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
সব মন্তব্য
No Comments