ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৮%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৩৪ মিনিটে । এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৩৩ মিনিটে।
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও একই সঙ্গে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে একদিকে স্বল্পস্থায়ী ঝড় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
< ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ১৯ মাসে মাজারকেন্দ্রিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সাধারণ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার ...
সব মন্তব্য
No Comments