স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ (রবিবার) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এ বৈঠককে কেন্দ্র করে ইতোমধ্যে দিনের কার্যসূচি নির্ধারণ করা হয়েছে।
দিনের কার্যসূচির শুরুতেই থাকছে প্রশ্নোত্তর পর্ব। এ পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। একই বিধির আওতায় গৃহীত নোটিশের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে কুমিল্লা-৬ আসনের সদস্য মো. মনিরুল হক চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ ব্যারিকেড, আন্ডারপাস ও সার্ভিস লেনের অভাবে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তুলে ধরবেন।
এছাড়া সিলেট-৩ আসনের সদস্য মোহাম্মদ আব্দুল মালিক ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধনের বিষয়ে এবং পিরোজপুর-১ আসনের সদস্য মাসুদ সাঈদী সুপেয় পানির সংকট নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
কার্যসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) এর আওতায় নোয়াখালী-২ আসনের সদস্য জয়নুল আবদিন ফারুক প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য সংসদ মুলতবি করার প্রস্তাব উত্থাপন করবেন।
উল্লেখ্য, সংসদের এই অধিবেশনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে, যা দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেস্ক রিপোর্ট: জাপান সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর দুই দেশের যৌথ ঘোষণায় হঠাৎ করেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ‘বিগ-বি’ প্রস ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ...
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট দায়িত্ব এবং আইন বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গু ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বা ...
সব মন্তব্য
No Comments