স্টাফ রিপোটার: ব্র্যাক ব্যাংক ৮০০ কোটি টাকারও বেশি মুনাফা অর্জনের মাধ্যমে ২০২৩ সালে ব্যাংকটি এক চমৎকার ব্যবসায়িক মাইলফলক অর্জন করেছে। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে গ্রাহককেন্দ্রিকতা বৃদ্ধি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং টেকসই উন্নয়নে জোরদানের মাধ্যমে ব্যাংকটি সকল ব্যাংকিং সেগমেন্টে এক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
দ্রুতগতিতে গ্রাহক বৃদ্ধি এবং খাতভিত্তিক সহায়তা:
২০২৩ সালে ব্র্যাক ব্যাংক রিটেইল ব্যাংকিং সেগমেন্টে ২,৬২,৫৮৪ জন নতুন গ্রাহক যুক্ত করেছে। ফলে, ব্যাংকটির মোট গ্রাহকসংখ্যা এখন দাঁড়িয়েছে ১২,৩৬,৭৪০ জনে। এই অর্জন বিশেষায়িত ব্যাংকিং সেবাদানের মাধ্যমে গ্রাহকদের ক্রমবর্ধমান ব্যাংকিং প্রয়োজন মেটাতে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকেই তুলে ধরে। অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত এসএমই-তে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে ১,০২,০৪৮ নতুন সিএমএসএমই গ্রাহক যুক্ত করেছে। এটি উদ্ভাবন এবং তৃণমূল উদ্যোক্তাদের সহায়তায় ব্র্যাক ব্যাংকের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। এছাড়াও ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেগমেন্টে মোট ৮,৭৫৩ জন কর্পোরেট গ্রাহককে সেবা প্রদান করছে, যা দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে উন্নত ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার প্রতিফলন বহন করে।
কৌশলগত ডিজিটাল উদ্যোগ:
ব্র্যাক ব্যাংক ডিজিটাল ট্রান্সফরমেশনে বড় ধরনের বিনিয়োগ করে যাচ্ছে। বিগত সালের নতুন অ্যাকাউন্টের প্রায় ৮০ ভাগই ইকেওয়াইসির মাধ্যমে খোলা হয়েছে। অ্যাপে ১ কোটি ৬০ লাখ ট্রানজেকশনের মধ্য দিয়ে ব্যাংকটি ‘আস্থা’ অ্যাপে ৫ লক্ষ ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। সহজ ব্যবহারযোগ্যতা, অধিক নিরাপত্তা এবং যুগোপযোগী ব্যাংকিং সল্যুশনসের কারণে গ্রাহকদের মাঝে অ্যাপটির জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন প্রসার:
ব্র্যাক ব্যাংকের গৃহীত উদ্যোগগুলো আর্থিক সফলতার বাইরে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। ব্যাংকিং খাতের মোট জামানতবিহীন ঋণের শতকরা ৯৩ ভাগই ব্র্যাক ব্যাংক দিয়েছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় প্রায় ১৫০ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে ব্যাংকটি। ৭২৯ কোটি টাকা কৃষিঋণ বিতরণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বৈশ্বিক অবদান এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা:
১.১৯ বিলিয়ন ডলারের আরএমজি টেক্সটাইল রপ্তানি এবং ২.৫ বিলিয়ন ডলারের আমদানিসহ ব্র্যাক ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রেখেছে। সবুজ অর্থায়ন এবং টেকসই অর্থায়ন-- পরিবেশগত বিষয়ে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির পরিচায়ক।
জাতীয় রাজস্ব খাতে অবদান এবং নেটওয়ার্ক সম্প্রসারণ:
জাতীয় কোষাগারে ১,১৯৪ কোটি টাকা কর প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের দায়িত্বশীল কর্পোরেট সিটিজেন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারাদেশে ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৪০টি সাব-ব্রাঞ্চ চালুর মাধ্যমে ব্যাংকের নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন, সহজলভ্য এবং সুবিধাজনক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
দূরদর্শী ভিশন:
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “২০২৩ সালের ব্যবসায়িক যাত্রা নিয়ে বলতে গেলে বলতে হয়, মূলত গ্রাহক, সমাজ এবং দেশের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রমাণই হচ্ছে আমাদের এই সাফল্য।” তিনি আরও বলেন, “গ্রাহক এবং স্টেকহোল্ডারদের আস্থা এবং বিশ্বাস আমাদের উজ্জীবিত করে। এভাবেই আমরা উদ্ভাবন, ক্ষমতায়ন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে আমাদের ভূমিকা অব্যাহত রাখতে সবসময় প্রস্তুত রয়েছি।”
অবিচল আস্থায় পাশে থাকার জন্য ব্র্যাক ব্যাংক গ্রাহক, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং সামনের দিনগুলোতে সফলতার নতুন চূড়ায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments