স্টাফ রিপােটার: মেটার্নিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি বন্ধ করার দাবী জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ ০৮ ডিসেম্বর বৃস্পতিবার, সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস-ক্লাব, আবদুস সামাদ হলরুমে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি
সাফিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার প্রমূখ।
সংহতি বক্তব্য রাখেন স্কপ এর কো-সম্বনয়কারী আহসান হাবিব বুলবুল, জি-স্কপ নেতা নইমুল আহসান জুয়েল, (আইবিসি)-এর সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু, বাংলাদেশ গামেন্টস এন্ড ইন্ডস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন সভাপতি বাবুল আকতার, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সিমা আক্তার, মিস ডলি আক্তার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস সহ প্রাইভেট সেক্টর। গার্মেন্টস শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। এর মধ্যে ৭০% অর্থাৎ প্রায় ৩০ লক্ষ হচ্ছে নারী শ্রমিক। দেশের মোট রপ্তানির ৮৩% পূরণ করে গার্মেন্টস শিল্প। আর এই অর্জনের মূল কৃতিত্ব হচ্ছে ৩০ লক্ষ নারী শ্রমিক। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরী হচ্ছে সর্বনিন্ম। যে মজুরী শ্রমিকেরা পায়, সেই মজুরী দিয়ে ১ মাস তো দূরের কথা ১৫ দিনও চলে না। অথচ মালিকদের এ ব্যপারে কোন মাথা ব্যাথা নেই। সরকারও এ বিষয়ে নিরব।
স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর ২০২১ সালের হিসাব অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে রোডক্র্যাশে ৩১ হাজার ৫৭৮ জন নিহত হয়। এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির ২০২৫ সালের রোড সেফটি প্রোফ ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) ৩ (তিন) নম্বর স্ ...
স্টাফ রিপোর্টার: সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। ভোর সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া এই বর্ষণে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সড়কে যানবাহনের গতি কমে গেছে, ...
ডেস্ক রিপোর্ট: পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অ ...
সব মন্তব্য
No Comments