একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশ : 11 Nov 2024
একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর পরে পরবর্তী দুই দিনে এটি তামিলনাড়ু /শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৮%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১২ মিনিটে । এবং

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৪ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।


সম্পর্কিত খবর

;