২৪ ঘন্টায় দেশে কেউ করোনা আক্রান্ত হয়নি

প্রকাশ : 29 Jul 2025
২৪ ঘন্টায় দেশে কেউ করোনা আক্রান্ত হয়নি


ডেস্ক রিপোর্ট:  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য।  


গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৮ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৭ জন করোনায় মৃত্যুবরণ করেছে।


সম্পর্কিত খবর

;