বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ৩১ নেতা কর্মিকে কারাগারে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুরিদর্শক জালাল উদ্দিন ও আদালত সুত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সকালে বিএনপি নেতা-কর্মিরা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার দাবীতে বিক্ষোভ কর্মসুচি শুরু করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে গিয়ে শান্তিপূর্ন কর্মসুচি পালন করতে বললে নেতা-কর্মিরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় নাটোর সদর থানার ওসি ও সাংবাদিক সহ অন্তঃত ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১১৬ জন নেতা-কর্মির নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেফতার করে। পরে অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিন নেয়। মঙ্গলবার জামিনের মেয়াদের শেষ দিনে ৮০ নেতা-কর্মি আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালতের বিচারক ৩১ নেতা কর্মির আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments