স্টাফ রিপোটার: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিশুশ্রম নিরসনসহ শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরী। এজন্য শিশু অধিকর সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে সরকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে শিশুশ্রম নিরসন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ নিজ দপ্তরে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। শুরুতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’র নির্বাহী পরিচালক এম এ করিম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, এএসডি’র হেড অব প্লানিং মনিটারিং এন্ড ইভেলুয়েশন লুৎফুন্নাহার কান্তা, প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা ও কো-অর্ডিনেটর শাওমী ইমাম, সচেতন সংস্থার সানজিদুল হাসান প্রমূখ।
সভায় শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুবান্ধব আইন-নীতিমালা সংশোধন ও পরিমার্জন করেছেন। পথশিশু, প্রতিবন্ধি শিশু, কন্যাশিশুসহ অন্যান্যদের জন্য বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। এ সকল বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ওই সকল কর্মপরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়নে মনিটারিং জোরদার করতে হবে। শিশু অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় শিশু অধিকার সপ্তাহের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, এএসডি ১৯৮৮ সাল থেকে দেশের হতদরিদ্র, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। এর মধ্যে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, অসহায় জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলা, মা ও শিশুস্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি এবং বাল্যবিয়ে প্রতিরোধ উল্লেখযোগ্য। ওই সকল কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
শহীদ পরিবারের সদস্যদের জামায়াত করা ডবল অপরাধ ॥ ফজলুর রহমান
আমার পরিচয়ে চ্যালেঞ্জ করা গুরুতর অপরাধ ॥ বিরোধীদলীয় নেতা
বেশি ইতিহাস চর্চা করতে গেলে ব্যতয় হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
সামান ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বর্তমান পাঁচ হাজার থেকে দশ হাজারে উন্নীত ক ...
রাজশাহী অফিস: দেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে ইউরেনিয়াম সংযোজনের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে এক বিদেশি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম শামীম সালিম কাশিম বলে জানা গেছে। তাকে পিটিয়ে হত্যার অ ...
সব মন্তব্য
No Comments