রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ : 17 Aug 2025
রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই:  উপদেষ্টা রিজওয়ানা

স্টাফ রিপোর্টার: বিদেশী মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগষ্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বরেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আসল প্রেক্ষাপট কী জানি নি। তবে নির্বাচনের সঙ্গে এর কোনসম্পর্ক নেই। সরকার লিখিতভাবে এমন কিছু জানালে বিষয়টি পরিস্কার থাকত। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।

সৈয়দা রিজওয়ানা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

;