কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ,সাংবাদিক, ধর্মীয় ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। রবিবার বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সংঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার, সাংবাদিক ওমর ফারুক, পুরোহিত মিহির চক্রবর্তী, চার্চ লিডার এ্যালবার্ট শোভন বিশ্বাস, কাজী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মো.হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তরা মানবপাচার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments