জাবি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবসেরও সুবর্ণজয়ন্তী। স্বাধীনতা যুদ্ধের সময় এই দিনে বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রাণ হারান নিজের দেশের জন্য, ভাষার জন্য। বুদ্ধিজীবীদের শহীদ হওয়ার সুবর্ণজয়ন্তীতে তাদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষের থেকে নেই কোনও বিশেষ আয়োজন-কর্মসূচি।
সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দেওয়ার কর্মসূচি ছাড়া আর কোনও বিশেষ কর্মসূচি নেই বলে বাংলা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শুধুমাত্র প্রশাসনিক ভবনে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উড়ানো হয়েছে। কিন্তু অন্যান্য ভবন বা বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন অফিসে কোনও ধরনের পতাকা কিংবা নিশান উড়ানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের এমন আচরণে হতাশা প্রকাশ করেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের এরকম আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ বার্তা বহন করে। বিশ্ববিদ্যালয়ে আজকে এসে দেখলাম এরকম বিশেষ একটি দিবসের কোনও স্মারক নেই। এখানের কর্তৃপক্ষ যেসব বিষয়ের সাথে স্বার্থ আছে- উন্নয়নের কাজ, ভবন নির্মাণ এগুলোর ব্যাপারে যতটা আগ্রহ, অন্যান্য বিশেষ কাজ- একাডেমিক, কৃষ্টি-কালচারের ব্যাপারে তাদের কোনও আগ্রহ নেই।”
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বড় পরিসরে ছবি প্রদর্শনী, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করা যেতো বলে মনে করেন রায়হান রাইন।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ কোনও আয়োজন না থাকাকে কর্তৃপক্ষের ‘অকৃতজ্ঞতা’ বলে উল্লেখ করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি।
তিনি বলেন, “বিজয়ের ৫০ বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাল-সবুজ আলোতে ছেয়ে ফেলেছে পুরো ক্যাম্পাস, কিন্তু বিজয় এলো যাদের ত্যাগের বিনিময়ে, তাদের ভুলে যাওয়া অকৃতজ্ঞতা, বেমানান ও দৃষ্টিকটু। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস তরুণদের সামনে তুলে ধরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের সকলের অবশ্যপালনীয় কর্তব্য বলেই মনে করি।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিবন্ধক ও দুই উপ-উপাচার্যকে কয়েকবার ফোন দেওয়ার পরও তারা ফোন ধরেননি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের কাছে বুদ্ধিজীবী দিবসে কেনো বিশেষ আয়োজন নেই জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments