বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ২৩ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় টিএসসি থেকে সংগঠনের একটি সুসজ্জিত র্যালি বের হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যে এসে শেষ হয়। এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার জয়দীপ ভট্টাচার্য। দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ও প্রচার—প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
বক্তারা বলেন, “৩৮ বছর আগে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলনের গর্ভে প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এদেশের সমাজবিপ্লবের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তুলতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট—মার্কসবাদ—লেলিনবাদ—কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এদেশের বামপন্থী আন্দোলনের ছাত্র সংগঠনগুলো যেখানে উৎপাদনমুখী—কর্মমুখী শিক্ষার উপর তাদের আদর্শিক ভিত্তি দাঁড় করিয়েছিল সেখানে আমাদের সংগঠন-সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই পদ্ধতির, গণতান্ত্রিক শিক্ষার দাবি নিয়ে তার প্রতিষ্ঠালগ্ন থেকে লড়াই করে আসছে। যা সমাজ বিপ্লবের পরিপূরক।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তারা বলেন— “সাস্টের ছাত্ররা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে যে দৃঢ়চেতা মনোভাবের পরিচয় দিয়েছে তাতে ইতোমধ্যে এই আন্দোলনের নৈতিক বিজয় হয়েছে। এবং ছাত্র আন্দেলনের ক্ষেত্রে এই আন্দোলন দৃষ্টান্ত স্থাপনকারী।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments