মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আজ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৬ তম মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। যেখানে কারখানাটি এই মূহুর্তে প্রায় চারশ কোটি টাকারও বেশি লোকসানে রয়েছে। আর অপরদিকে কারখানাটির ঋণ রয়েছে প্রায় আড়াইশ কোটিরও বেশি।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরের সভাপতিত্বে মিলের ডেড়ায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিমা সুলতানা, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও আখ চাষীগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুগার মিল কর্তৃপক্ষের তথ্য মোতাবেক জানা যায়, ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্টিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫০%। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ মেট্রিক টন। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের ভুমির পরিমান ৪ হাজার ৬১০ একর।
উদ্বোধনী অনুষ্ঠানে আসা আখ চাষীরা অভিযোগ করে বলেন, সুগারমিল কর্তৃপক্ষের নিজস্ব জমিতে দীর্ঘ মেয়াদী ফসলসহ আলু, মিস্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষাবাদ করছে আখের আবাদ বাদ দিয়ে। অথচ আখ চাষ করতে চাপ দিচ্ছেন চাষীদের। অন্যদিকে আখ সররাহের সময় সময়মত অর্থ পরিশোধ না করায় বিপাকে পরেন চাষীরা। ফলে তারা আখ চাষ হতে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মিল কর্মকর্তাদের নির্বুদ্ধিতা, গাফিলতি ও নিজেদের বেতন ভাতা ঠিক রাখতে সুগার মিলের লোকসান আর ঋনের পাল্লা ভাড়ি হচ্ছে বলে দাবি করেন কৃষকেরা।
এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির লোকসান ও ঋণের কথা স্বীকার করে জানান, বর্তমানে চিনির দাম ভাল থাকায় ঋণ ও লোকসানের বোঝা কমছে। চাষীরা আখ উৎপাদন বাড়ালে মিলটি ভালভাবে চালিয়ে নেয়া সম্ভব। তাদের দাবি পুরনে সব সময় আন্তরিকতা থাকে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments