দেশে করোনায় আরও এক জনের মৃত্যু

প্রকাশ : 02 Jul 2025
দেশে করোনায় আরও এক জনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট: গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেছেন। এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সময় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন।


সম্পর্কিত খবর

;