সৈয়দা তাহমিনা বেগম, শ্রীমঙ্গল: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আাবাসিক এলাকার বাসিন্দা, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাবেক এমপি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া অদ্য সোমবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১টায় রাজধানীর বিঅারবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তাঁর একমাত্র ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করেছেন।
সাবেক এমপি ও পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া একজন দাপুটে রাজনীতিবিদ হিসেবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় পরিচিত ছিলেন। এমপি থাকাকালীন তাঁর সময়ে শ্রীমঙ্গল কলেজ ও শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এছাড়াও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য এক কোটি টাকা তহবিল দেওয়া হয়।
সর্বোপরি তিনি শ্রীমঙ্গলের উন্নয়নের জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন।
এছাড়াও তিনি পূর্বাশা আবাসিক এলাকায় কল্যাণে সদা সচেষ্ট ছিলেন। এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। বিভিন্ন সাহায্য সহযোগিতায় ছিলেন এক অনন্য ব্যক্তি।
আহাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments