দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটরিয়াম কাম মাল্টিপারপাস ভবনে বিদ্যুতের তার চুরি হয়েছে এবং উপজেলা শিল্পকলা ভবনে চুরি হয়েছে পানি সরবরাহের বৈদ্যুতিক মোটর পাম্প। ফলে অন্ধকারে রয়েছে অডিটরিয়াম কাম মাল্টিপারপাস ভবন ও পানি শুন্য রয়েছে উপজেলা শিল্পকলা ভবন। চুরির ঘটনায়, প্রায় এক মাস ধরে অডিটোরিয়ামটি বিদ্যুৎবিহীন অন্ধকারে থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ÿেত্রে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণে নিস্ক্রিয় ভূমিকাকে দায়ী করেছেন সংশিøষ্ট মহল।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনে ব্যবহৃত বৈদ্যুতিক তার চুরি হওয়ায় পুরো ভবনটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এরফলে বন্ধ হয়ে রয়েছে অডিটোরিয়ামের সব কার্যক্রম। পাশাপাশি উপজেলা শিল্পকলা ভবেন বৈদ্যুতিক পানির পাম্পটি চুরি হওয়ায় শিল্পকলার শিক্ষার্থীরা ও অভিভাবকরা পড়েছেন চরম দুর্ভোগে।
এছাড়াও গত ৮ মাসের মধ্যে উপজেলা স্কাউট ভবনের আসবাব পত্র চুরি, পাটবীজ অফিসের মেইন গেটের লোহার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ভূক্তভোগী ও সুবিধাভোগীরা জানিয়েছেন।
বাংলাদেশের বিদ্যুৎ আইনের ধারায় বিদ্যুতের তার চুরি একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একের পর এক চুরির ঘটনায় প্রশাসনের নিস্ক্রিয়তা ও আইনের যথাযথ প্রয়োগের অভাবে চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে সচেতন মহল মনে করেন।
উপজেলা পরিষদ অভ্যন্তরে বিদ্যুতের তার চুরির বিষয়ে দৌলতপুর পলøী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার পর্যন্ত আমাদের দায়ভার। বাঁকীটা স্ব স্ব দপ্তর বা প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। তাই এ বিষয়ে আমাদের কিছুই করার নেই আর বিষয়টা আমি অবগতও নই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, আমরা যতটুকু খোঁজ পেয়েছি মাদকাসক্ত কিছু লোক চুরির ঘটনা ঘটিয়েছে, এখানে নিয়মিত পুলিশ, আনসার টহল দেয়, দুই পাঁচ মিনিট এদিক ওদিক হলেই তারা চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমরা থানা পুলিশকে অবগত করেছি, একটি মামলা রজু করারও প্রস্তুতি চলছে। এ ঘটনায় আমরা বেশ কিছু অভিযানও পরিচালনা করেছি।
অডিটোরিয়াম ও অন্যান্য সরকারি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত অডিটোরিয়ামের বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা ও চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরী বলে মনে করেন স্থানীয়রা।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত আ ...
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
সব মন্তব্য
No Comments