জলঢাকার জমশেদ মিয়া প্রতিবন্ধী স্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ : 14 Dec 2021
No Image

নাহিদ মিথুন (নীলফামারী) জলঢাকা প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস,নীলফামারীর জলঢাকা উপজেলার জমশেদ মিয়া প্রতিবন্ধী স্কুলের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকালে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান জুয়েল সহ অন্যান্য শিক্ষক কর্মচারী বৃন্দ জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। শেষে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক এর সভাপতিত্বে দিনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় জনাব রোকনুজ্জামান জুয়েল মুক্তিযুদ্ধের চেতনায় শহীদের আত্মত্যাগকে পাথেয় করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ-প্রেমিক নাগরিক হওয়ার আহবান জানান।

সম্পর্কিত খবর

;