ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৯০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের একটি পিকআপ গাড়ি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার (৩০ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ২নং আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মিলন বাজার হতে তাদের আটক করা হয়।
উক্ত ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বনগাঁও কালিতলা গ্রামের মোঃ নইমুদ্দিনের ছেলে, জাহেরুল ইসলাম (২৮) ও বনগাঁও হাবুপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে, রবিউল ইসলাম (২৭)।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রাকিবুল ইসলাম ও এসআই মোঃ আবু ঈসা সহ হরিপুর থানার একটি চৌকশদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো বলেন, এসময় মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ, নগদ ৫ হাজার ১শত টাকা , ২ টি মোবাইল ফোন ও ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে হরিপুর থানায় একটি মামলা দ্বায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments