সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ 'সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এ প্রতিপাদ্যেকে ধারন করে জামালপুরে পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, তরুণ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সমাজসেবা অধিদপ্তরের ঋণগ্রহীতা মনিরা মনি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।
স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক, প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যপক ও বহুমূখী কর্মসূচি নিয়ে সামাজিক বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের অবদান অনন্য সাধারণ। সমাজসেবার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। প্রকৃত উপকারভোগীদের কাছে যেনো ভাতা যায় এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সতর্ক ও সচেতন হতে হবে।
সভায় জানানো হয়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচি, সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমাজকল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
সব মন্তব্য
No Comments