গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্ধরস্থ উত্তরন সাংস্কৃতিক সংঘ চত্বরে আজ শনিবার দুপুরে উত্তরণ সাংস্কৃতি সংঘের সভাপতি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় দেশপ্রেমে নিবেদিত এ অঞ্চলের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর পরোপকারে ব্রত প্রাণ প্রয়াত কাজী বোরহানুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের উপর স্মৃতিচারণ ও উত্তরণ সাংস্কৃতিক সংঘ বিনির্মাণে তার অবদানকে স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয় ।
স্মরণসভা স্মৃতিচারনে উত্তরণ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে ও স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক আলমগীর হোসেন মৃধার সহযোগিতায় এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকাশ চন্দ্র রায়ের সঞ্চালনায় স্বরন পত্র পাঠ করেন সংগঠনের কোষাধাক্ষ প্রমথ সরকার । আবার শুরুতে তার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, আগরপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হিমু, পিএসসির সাবেক সচিব সিরাজুদ্দিন আহমেদ,বঙ্গবন্ধু কবিতা পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুদ, ছাত্র মৈত্রী সাবেক সভাপতি ও জনলোক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিশিষ্ট সমাজ সেবক লুৎফুল কবির সবুজ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম লিংকন, জালাল আহমেদ, সাংবাদিক বিধান সরকার, কবি শাহিন ভইয়া, উৎপল চক্রবর্তী, মুশফিক শুভ, কবিতা আবৃত্তি করেন, আঃ মতিন হাওলাদার, ডাঃ আঃ হাচান আকন ও কাজী বোরহানুল ইসলামের পুত্র সন্তান কাজী সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
সব মন্তব্য
No Comments