দেশে করোনায় আরও ১৪ জন আক্রান্ত

প্রকাশ : 10 Jul 2025
দেশে করোনায় আরও ১৪ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। 

 গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৫ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।


সম্পর্কিত খবর

;