ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুরু থেকেই অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হবে। আগামী ৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের নবম আসর।
মূলত ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) এর পরিবর্তে ব্যবহার করা হবে এডিআরএস। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা জন্য এটি একটি বিশ্বস্ত সিস্টেম।
যেহেতু এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই’র মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছেনা তাই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের আসরগুলোর মতো এবারও ডিআরএস আনতে পারেনি।
কমিটির বৈঠক শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের জানান ‘এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছেনা।। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। যদি হক-আই আনা হলে আগেই তাদের নিশ্চিত করতে হবে।’
গত আসরে শেষ চার ম্যাচে ডিআরএস ব্যবহার করা হয়েছিল। এবারের আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নক আউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন মল্লিক।
তিনি বলেন, ‘আমরা এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মতো নক আউটের সব ম্যাচেই ডিআরএস ব্যবহার করতে পারবো। কারণ ঐ সময় সকল প্রযুক্তি পাওয়া যাবে।’
ডিআরএসের মতো প্রযুক্তির অভাবে গতবার সমস্যায় পড়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলো তারাই। এবারও ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, ‘এটি এত বড় টুর্নামেন্ট, যদি কোন ডিআরএস না থাকে তবে আমরা হতাশ হবো। একটি সিদ্ধান্তে আপনাকে পুরো টুর্নামেন্টে খেসারত দিতে হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য অনেক সময় ছিল এবং বোর্ডের কাছেও প্রচুর অর্থ আছে। আমি মনে করি এই টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত।’
এদিকে বিপিএলের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। এবার চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকার পরিবর্তে পাবে পাবে ২ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১ কোটি টাকা। এছাড়াও বিপিএলের ম্যান অব দ্য সিরিজ হিসেবে পাবে ১০ লাখ টাকা। সেরা বোলার ও ব্যাটারদেরও পুরস্কার দেয়া হবে। সবমিলিয়ে প্রাইজমানি হবে ৪ কোটি টাকা।
বাসস
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments