ডেস্ক রিপোর্ট: প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাই শেষ নয়, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে না পারলে ধারাবাহিক আরো পদক্ষেপ নেওয়া হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে।
সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ওপর থেকে সব ধরনের সহযোগিতা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
র্যাবে যারা কাজ করেছেন, তাদেরকে জাতিসংঘ শান্তি মিশন থেকে প্রত্যাহার ও নিষিদ্ধ করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করা হবে।
প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, যুক্তরাষ্ট্র কেনো র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে? কেনো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি? কেনো বাংলাদেশের কর্মকর্তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে?
এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই প্রতিবেদনেই। বলা হয়েছে, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments