মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: গরম থেকে পরিত্রাণ পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা করেছেন তারা।
বুধবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা এ নামাজের আয়োজন করে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন।
নামাজ শেষে তিনি বলেন,আমাদের কোনো ব্যক্তিগত কারণ না,এখানকে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এ নামাজ পড়েছি। পাশাপাশি আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।
ইমাম আরও বলেন,দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। এতে দুশতাধিক মুসল্লি অংশ নেন। বৃহস্পতিবার ও পরবর্তীতে আবারো এই নামাজ আদায় করা হতে পারে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments