ডেস্ক রিপোর্ট: আজ (৮ মার্চ ) রোজ বুধবার বিকাল ৪ টায় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী নারীদের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হয়েছে।
প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সুমাইয়া সেতুর সভাপতিত্বে ও সংগঠক লাভলী হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রীতিলতা ব্রিগেডের সদস্য ফাতেমা মেঘলা, সাদিয়া ইমরোজ ইলা সহ প্রমুখ। এছাড়া প্রতিবাদ কর্মসূচীতে সংগীত পরিবেশন করেন আস্থা হক কৌনি ও নাবা হক পন্থা।
সমাবেশে সভাপতির বক্তব্যে সুমাইয়া সেতু বলেন, "নারী নিপীড়ন, কটুক্তি, হামলা এদেশে নতুন কিছু নয়, প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই চলছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের ঘটনা। ইভটিজিং নিয়ে বাংলাদেশে কোন শক্তিশালী আইনও নেই। রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন সেটি আরো বেশি চিন্তার কারন হয়ে দাড়ায়। এখানে নারী শ্রমিকদের শ্রম বৈষম্য অনেক, নেই কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারী অবহেলিত এবং নির্যাতিত।
যেখানে ক্যাম্পাস হওয়ার কথা ছিল নারীদের জন্য নিরাপত্তার চাদরে মোড়ানো পরিবেশ, সেখানে ছাত্রলীগের কর্মীদের দ্বারা প্রতিনিয়ত ঘটছে নারী নিপীড়নের ঘটনা। সাম্প্রতিক সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার এমন দৈন্যদশায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। সাম্প্রদায়িক শক্তি এখানে প্রতিদিন নানা ফতোয়া নিয়ে হাজির হয়। বাংলাদেশকে যারা এই রকম ফতোয়ার মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির ঘাঁটিতে পরিণত করতে চায় আগামী দিনে তাদের বিরুদ্ধে, এবং বিচারহীনতার এই সংস্কৃতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে প্রীতিলতা ব্রিগেড।"
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments