স্টাফ রিপোটার: জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ থেকে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। আইএসপিআর জানিয়েছেন, সশস্ত্র বাহিনী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ও স্থানীয় বেসমরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাহন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে।সশস্ত্র বাহিনী প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকায় অবস্থান করবেন।
সেনাবাহিনী ৬২ টি জেলায় নিয়োজিত থাকবে। উপকূলীয় দুটি জেলা ভোলা ও বরগুনা জেলাসহ ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ ...
ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এস ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জ ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
সব মন্তব্য
No Comments