ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ছোট আকারের ইন্সট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দেওয়ার লক্ষ্যে ‘আপন বাজার’-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ডিজবার্স করা হবে।এতে কোন কাগজপত্রের প্রয়োজন হবে না। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের কর্মীদের অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের জীবনমান উন্নত করা।
আরএমজি সেক্টরের কর্মীদের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য করার যাত্রায় এই উদ্যোগটি আপন এবং ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এই চুক্তির ফলে এখন থেকে আরমএমজি সেক্টরের কর্মীরা ব্যাংকিং আওয়ারের বাইরেও যেকোনো সময় নিজেদের ফোন থেকে মাত্র কয়েক ক্লিকেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই তাঁরা ৫০,০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন নিতে পারবেন।
এর আগে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন ডিজিটাল লোন প্রপোজিশন ‘জীবিকা’চালু করেছিল। রিয়েল-টাইম লোন ডিজবার্সমেন্টেরলক্ষ্যে আবেদনকারীর ঋণ গ্রহণের সক্ষমতা যাচাই-বাছাইসহ অন্যান্য জিনিস মূল্যায়নের প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা হয়।
‘আপন বাজার’ হলো আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সাশ্রয়ী পণ্য এবং সেবা নিশ্চিতে দেশের মার্কেটপ্লেসে কাজ করা অগ্রণী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি কারখানার অভ্যন্তরে দোকান পরিচালনা করে এবংস্বাভাবিক দামের চেয়ে কিছুটা ছাড়ে কারখানার শ্রমিকদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।
২৯ আগস্ট ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ‘আপন বাজার’-এরডিরেক্টর শেখ সাইফ আল রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সৈয়দ আব্দুল মোমেনবলেন, “আমাদের এই যৌথ উদ্যোগটি আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিজনেস মডেলটি এই ক্সেক্টরের কর্মীদের,বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবেব্র্যাক ব্যাংক ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওয়াতায় নিয়ে আসতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আপন’-এরডিরেক্টর ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments