প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাককে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী ফখরুল

প্রকাশ : 30 Jan 2026
প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাককে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী ফখরুল


স্টাফ রিপোর্টার: প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা ৬ আসনের বিএনপির  প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন  দিয়েছেন গণ অধিকার পরিষদের একই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।


শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটাল এর সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাক হোসেনকে সমর্থন জানান তিনি ।


এসময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের  সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছেন। 


ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।


তিনি ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু,সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক মো. আজিজুল ইসলাম সহ প্রমুখ।

সম্পর্কিত খবর

;