স্টাফ রিপোর্টার: মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ-এ বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
এমন হামলার নিন্দা জানিয়ে এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা বলে এক বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসকের ওপর এমন আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই আক্রমণ নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকিও। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।”
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাসোসিয়েশনটি আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সকল স্টেকহোল্ডারকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments