স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়নগঞ্জে এ হামলার ঘটনা ঘটে। আহবায়ক হাসানাত আবদুল্লাহ ফেইসবুক পোষ্টে এতথ্য জানিয়েছেন।
পোষ্টে বলেন, ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়নগঞ্জে হামলার স্বীকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছে। ঘটনার তদন্ত এবং সুষ্ঠ বিচার দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে।
জানাগেছে, সোমবার (৯ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবনের লামায় যাচ্ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত অতর্কিত হামলা চালায়। এসময় ৮ সমন্বয়কের মধ্যে চার জনের মুঠো ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
গত ২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটেছিল।
২৮ নভেম্বর হাসানাত আবদুল্লাহকে রাজধানীর যাত্রাবাড়িতে আরেকবার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments