বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্রসংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে। এদিন বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
রাকসু কোষাধ্যক্ষ ও রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান রিটানিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান সেমিনারে কী-নোট পেপার পাঠ করেন ও রাকসু নির্বাচন কমিশনার আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবদুল হান্নান আলোচনা করেন। রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহা. এনামুল হক।
সেমিনারে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন হয়নি। হয়তো সম্ভব ছিল না বলেই সে নির্বাচন হয়নি। আমরা সেই অচলাবস্থা ভেঙ্গে নির্বাচন করতে প্রয়াসী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী সবাই চায় নির্বাচন হোক। আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক। সেই লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছি।
একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের পথে অনেক বাধা ছিল ও আছে। আমরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনেক পথ পার হয়ে এসেছি। বাকিটুকুও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করি। আমাদের অন্যতম লক্ষ্য ছিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা তা করতে পেরেছি বলে মনে করি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
উপাচার্য আরো বলেন, নির্বাচন একটি বেছে নেওয়ার প্রক্রিয়া। ভোটারদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হয়। নির্বাচনে হার-জিত আছে। জিততে হলে হারতে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হারতে শিখিনি। ফলে নির্বাচন নিয়ে নানা পরিস্থিতির সৃষ্টি হয়।
নির্বাচনে বিজয়ীর বিপরীতে পরাজিত প্রার্থী থাকবে এই বাস্তবতা মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার নামই নির্বাচন। প্রার্থী আর তাদের সমর্থকরা এই বাস্তবতা উপলব্ধি করে বলেই আমার বিশ্বাস। উপাচার্য তাঁর বক্তব্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, তাদের সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
সকলের সহযোগিতায় একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাকসু নির্বাচন সম্ভব হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর পারভেজ আজহারুল হক সেমিনারটি সঞ্চালনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments