ডেস্ক রিপোর্ট: শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন আগামীকাল শনিবার । এ উপলক্ষে রাজধানীর মূল শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা চলাকালে যানজট পরিহারের লক্ষ্যে এ এলাকায় চলাচলরত যানবাহনের চালক ও ব্যবহারকারিদের বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রুটের সড়ক পরিহারের জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুরিশ (ডিএমপি)। এছাড়া শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকরা ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক করল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট আনতে পারবেন না বলেও নির্দেশনা দিয়েছে ডিএমপি।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জন্মাষ্টমীর শোভাযাত্রা রুট:
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির=পলাশী বাজার=জগন্নাথ হল=কেন্দ্রীয় শহীদ মিনার=দোয়েল চত্বর=হাইকোর্ট=বঙ্গবাজার=ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন=গোলাপশাহ মাজার=গুলিস্তান মোড়=নবাবপুর রোড=রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ...
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments