স্টাফ রিপোটার: সরকারি নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুল এণ্ড কলেজে প্রতিবছরই চলছে ভর্তি বাণিজ্য। বেশিরভাগ স্কুলেই উন্নয়ন ফি, ভর্তি ফি, সেশন ফি’র নামে আদায় করছে বাড়তি টাকা। এ অবস্থায় জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে গরীব ও মেধাবী এইচ এস সি শিক্ষার্থীদের বিনা ফিতে ভর্তি নিবে রাজধানীর মান্নান স্কুল এণ্ড কলেজ।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম।
শিক্ষামন্ত্রনালয় সুত্রে জানা গেছে, উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ভর্তির জন্য প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না। তবে অন্যান্য স্কুল এণ্ড কলেজ থেকে একটু আলাদা মান্নান স্কুল এণ্ড কলেজ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি মন্ত্রনালয়ের সকল নির্দেশ মেনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে এবং দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে যতদূর সম্ভব ভর্তি ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে রাজধানীর বিভিন্ন স্কুলগুলোতে ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের থেকে কোনো কোনো স্কুলে তিন হাজার থেকে শুরু করে ৯ হাজার টাকা ও নেওয়া হয়।
কথা হয় মান্নান স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বর্তমান সরকারের মিশন স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। তার একটি মাধ্যম হল অনলাইনের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক তথ্য-উপাত্ত প্রদান করা। সে লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার ওয়েবসাইট তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সে উদ্দেশ্যে আমরা ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি এবং এ ব্যবস্থা গ্রহন করার ফলে শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ে পাঠ পরিকল্পনা, অ্যাসাইনমেন্ট ও প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে পারবেন। এছাড়া, প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারণ নোটিশ, ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকবে। যুগের চাহিদা অনুসারে এ প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং যুগোপযোগী করার জন্য এ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে প্রচেষ্টা ফলবতী হোক, ঢাকা দক্ষিন সিটি করর্পোরেশনের এই জনপদে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের অগনিত মানুষের শুভেচ্ছাসিঞ্চনে এ প্রার্থনা আমাদের। কথা হয় মান্নান স্কুল এন্ড কলেজের গর্বনিংবডির সদস্য আনোয়ার হোসেন শিপনের সঙ্গে। তিনি জানান, এই বিদ্যালয়ে প্রায় সাত শতাধিক ছাত্র/ছাত্রী রয়েছে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে নিয়মকানুন, চরিত্রগঠন, দেশপ্রেম,ধর্মীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এই প্রতিষ্ঠানে আছে বিশাল খেলার মাঠ, সমৃদ্ধ পাঠাগার, আধুনিক ল্যাব, শহিদ মিনারসহ আধুনিক আসবাপত্র যা বিদ্যালয়কে আরো আলোকিত করেছে। এই বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অনেক অভিজ্ঞ,পরিশ্রমি ও জ্ঞানী যা ছাত্র/ছাত্রীদেরকে প্রতিষ্ঠিত হতে অনুপ্রানিত করে। এই বিদ্যালয়টির অনেক বৈশিষ্টের মধ্যে অন্যতম হচ্ছে যে গরীব ছাত্র/ছাত্রীদেরকে পড়াশুনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সর্বোচ্চ সহযোগীতা করা হয়। এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানদের মধ্যে একটি করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments