স্টাফ রিপোটার: কোপা আমেরিকার ৪৮তম আসরের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। সোমবার নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরীতে ভোর সাড়ে ৬টায় শিরোপা লড়াইয়ে ফাইনালের মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। শেষ লড়াইয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা জয় করে আর্জেন্টিনা। আজ ফাইনাল খেলার মধ্যে দিয়ে এবারের পর্দা নামলো কোপা কাপের।
দর্শকদের বিশৃঙ্খলার কারনে নির্ধারিত সময়ে ভোর ৬টায় ম্যাচ শুরু করা যায়নি। অবশ্য দুই দলই যথাসময়ে মাঠে উপস্থিত হয়েছিল। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে ভোর সাড়ে ৬টায়।
শুরুতে দুই দল সমান আক্রমণ পাল্টা আক্রমণ করেও কোন গোল ছাড়াই বিরতিতে যান। বিরতির পর সনান লড়াই চালায় গোলের দেখা পাওয়ার আশায়। লিওনেল মেসি আঘাত পেয়ে ভেজা চোখে মাঠ ছাড়েন। তখন গোটা গ্যালারী আবেগপূর্ণ হয়। দর্শকরা বিষয় যেমন মেনে নেয়নি, তেমনি মেসিও না।
নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় খেলা অতিরিক্ত সময় গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয় সময়ে শেষ মুহূর্তে গোল পায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গোল কাল হয়ে যায় কলম্বিয়ার। কাছাকাছি গিয়েও শেষ মুহুর্তে শিরোপা ছুঁতে পারেনি কলম্বিয়া। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধের রাখেন আর্জেন্টিনা। আবারও শিপোরা হাতে ওঠে লিওনেল মেসির হাতে। তার নেতৃত্ব আর একটি শিরোপা ঘরে তুলেন ম্যারাডোবার আর্জেন্টিনা।
সেমি ফাইনালের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই ফাইনাল নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ( ১১ জুলাই )সকাল ৬টায় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিত করনে কলম্বিয়া। এই জয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
আর্জেন্টিনার সাথে যৌথভাবে ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেই উরুগুয়েকে সেমিতে থামিয়ে দিয়েছে কলম্বিয়া। কলম্বিয়া একবার কোপা আমেরিকা জিতেছে।
গত ২১ জুন যুক্তরাস্ট্রে শুরু হয়। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সবচেয়ে বড় আসর।এবার উত্তর ও মধ্য আমেরিকাকেও এই টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে।
এবার মোট ১৬টি দেশ অংশ নিয়েছিল। এর মধ্যে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ থেকে ৬টি দল খেলবেন।
সবশেষ ২০২১ আসরে স্বগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা নেয় আর্জেন্টিনা। এবারও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রেখেছে।
খেলার বিরতিতে ফুটবলখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা ফাইনাল ম্যাচের মাঠ মাতিয়েছেন।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments