স্টাফ রিপোটার: হলিস্টিক ওয়েলবিং এবং পারসোনাল গ্রোথ সম্পর্কিত স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এ ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রহকরা।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গ্রামীণফোনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রিমিয়াম সেগমেন্ট বিভাগের হেড অব অ্যাকুইজেশন অ্যান্ড মনিটাইজেশন মো. রিয়াজ আল ফারুক এবং ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এর ফাউন্ডার মোহাম্মদ শহিদুল্লাহ ও কো-ফাউন্ডার মনোয়ারা চৌধুরী।
ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন বিস্তৃত পরিসরে বিভিন্ন সেবা দিয়ে থাকে যার মধ্যে থেরাপি ম্যাসাজ, স্পা ট্রিটমেন্ট, বিউটি স্যালুন, ভ্রমণ ব্যবস্থা, বিনিয়োগ পরামর্শ, মানসিক সুস্থতা কাউন্সেলিং এবং বিলাসবহুল পণ্য সরবরাহ।
গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং ফারাহ নাজ জামান বলেন, ‘একটি অর্থপূর্ণ এবং উত্পাদনশীল জীবনযাপনের পূর্বশর্ত শারীরিক ও মানসিক সুস্থতা। আমাদের প্রিয় জিপি স্টার গ্রাহকরা এ ধরনের জীবনযাপন পছন্দ করেন। তাই তাদের গতিশীল ও আপসহীন জীবনযাপনে সহায়তা করতে আমরা ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এর সাথে হাত মিলিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই সহযোগিতা নিশ্চিতভাবে আমাদের গ্রাহকদের ব্যস্ততা ও চাপ থেকে বের হতে সহায়তা করবে, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে নিজেদেরকে পুনরুজ্জীবিত করতে পারবে।’
গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্ট বিভাগের হেড অব অ্যাকুইজেশন অ্যান্ড মনিটাইজেশন মো. রিয়াজ আল ফারুক বলেন, ‘জিপি স্টার গ্রাহকদের জন্য ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এর সেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে পারায় আমরা খুবই আনন্দিত। এই অংশীদারিত্ব গ্রাহকদের অতুলনীয় সুবিধা প্রদান ও তাদের সার্বিক উন্নয়নে আমাদের চেষ্টার প্রতিফলন।
ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এর সেবা পেতে, রূপায়ন শপিং স্কোয়ার, লেভেল ০৩, বসুন্ধরা আবাসিক এলাকাতে চলে আসতে পারেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments