ইবি প্রতিনিধি: তরবারি দিয়ে কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানো, আনন্দ শোভাযাত্রা, শিক্ষা এ গবেষণা প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের শিক্ষক ও প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গেয়ে, কেক কেটে এবং পায়রা উড়িয়ে দিনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে সমবেত হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলী নূর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, ৮টি ফ্যাকাল্টির ডিন এবং ৩৬ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি জুলাই অভ্যূত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দিবসটি উদযাপন উপলক্ষে ৩৬ টি বিভাগের জন্য ২ দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনীর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রতিটি বিভাগ তাদের নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা প্রদর্শন করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছুটিতে থাকায় ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ নভেম্বর দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments