ডেস্ক রিপোর্ট: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন-এর সঙ্গে ব্যাংকটির সকল কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) পুরানাপল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসিটাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত“মিট দ্য চেয়ারম্যান” শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরাআইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেনসহ পর্ষদের সকল সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। জনাব মেহমুদ আরো বলেন এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।
হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশব্যাপী ১৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাব মেহমুদ হোসেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments