ডেস্ক রিপোর্ট: আজ ২৫ সেপ্টেম্বর ‘‘বিশ্ব নদী দিবস’’ উপলক্ষে একটি নৌযাত্রা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুড়িগঙ্গা রিভারকিপার, ক্লিন রিভার বাংলাদেশ, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা এবং নগরবাসী পরিবেশ আন্দোলনের যৌথ আয়োজনে এই নৌযাত্রা ও মানব বন্ধনটি বাবুবাজার থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয় এবং কামরাঙ্গীরচর হয়ে বসিলা পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে দুপুর ২ টায় শেষ হয়।
সমন্বয়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা রিভারকিপার শরিফ জামিল বলেন, “আমাদের গনমানুষের নৌপথ” এই শ্লোগাণে আজকের বিশ্ব নদী উৎসব উদ্যাপন হচ্ছে। নৌপথ আগেও ছিল এখনও আছে, এখন ড্রেজিং করে নৌপথগুলো চলার উপযোগী করা হচ্ছে। এর ফলে শাখা নদী ও উপনদী ও ছোট নদী সমূহ ধ্বংস হয়ে যাচ্ছে । আমরা যেন গণমানুষের নৌপথ অর্থাৎ শাখা নদী ও উপনদী যেন ধব্ংস না করি, দূষিত ও দখল না করি এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
বাপা, বগুড়া শাখার সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, প্রতিটি জেলায় অন্ততঃ একটি নদী সম্পূর্নরুপে সুরক্ষা করা গেলে, দখল-দূষণ থেকে মুক্ত করা গেলে গত দেড় যুগ ধরে চলা নদী রক্ষা আন্দোলনের শ্রম সার্থক হবে।
সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, এক সময় হাতেগোনা সংগঠন নদী দিবস পালন করতো। আশার কথা হলো আজকে নদী দিবস সরকারীভাবেও পালন করা হচ্ছে। নদীরক্ষার দায়িত্ব যাদের, তারা নদী দখল ও দূষণের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিলে নদীরক্ষা সহজ হবে।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় নদীপথ ছিল আমাদের সহজ ও নিরাপদ যোগাযোগ মাধ্যম। নদী হয়ে উঠেছিল তখন মানুষের নিরাপদ ঠিকানা । কিন্তু সেই ঠিকানা আজ অস্তিত্ব হারাতে বসেছে। আমাদের অধিকাংশ নদনদী এখন হারিয়ে যাচ্ছে, দখল, দূষণ এবং নদীর ওপর অত্যাচার-অনাচার ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নদী রক্ষাকাজ করতে হবে।
উক্ত নৌযাত্রা ও মানব বন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লিন রিভার বাংলাদেশ এর প্রধান নির্বাহী সোহাগ মহাজন, সচেতন নাগরিক সমাজ এর নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার মোঃ সেলিম, বসিলা কমিউনিটির নেতা মোঃ মানিক হোসেন এবংনগরবাসী পরিবেশ আন্দোলনের চেয়ারম্যান হাজী শেখ আনসার আলী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments