দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনার সাথে জড়িত পান্ন নামে একজনকে আটক করে থানায় নেয় পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রিফাইতপুর বাজারে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাইতপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জামিরুল ইসলাম বাবু’র পক্ষে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ রিফাইতপুর হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করে। সভা শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রিফাইতপুর বাজারে নৌকার নির্বাচনী অফিসে বসেন। এসময় প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও দৌলতপুর আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি যৌন কেলেংকারি সাথে জড়িত আব্দুর রশীদ বাবলুর সমর্থকরা রিফাইতপুর বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নৌকার বিপক্ষে স্লোগান দেয়। নৌকার বিপক্ষে স্লোগান শুনে নৌকার সমর্থকরা প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা পুলিশে গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে তাদের ধাওয়া দিয়ে ঘটনার সাথে জড়িত পান্নাকে আটক করে থানায় নেয় পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, রিফাইতপুর বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে আটক পান্নাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে যুবলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ১৯ মাসে মাজারকেন্দ্রিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সাধারণ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
...
স্টাফ রিপোর্টার: আসন্ন পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো শহরকে ...
সব মন্তব্য
No Comments